1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে আ’লীগ সভাপতিসহ চার ব্যক্তি আটক

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
➖
এফ এম খন্দকার মায়া
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অজ্ঞাতসহ অভিযুক্ত চার ব্যক্তিকে ডেবিল হান্ট অভিযানে আটক করেছে যৌথ বাহিনী।
 শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে চুনারুঘাট অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করে জানান,তিনজন কে যৌথ বাহিনীর সহায়তায় চুনারুঘাট থানা পুলিশ আটক করেন।এবং একজন কে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম করছেন বলে জানা যায়।
আটককৃত ব্যক্তি ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী।উনাকে রাত আড়াটায় তার হবিগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে যৌথ বাহিনীসহ সদর থানা পুলিশের একটি টিম।এছাড়াও চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি রউছ উল্লাহ,পৌর যুবলীগের সদস্য সচিব মাজেদুল হক লুবন,উপজেলা তাঁতি লীগের সহ সভাপতি হাবিবুর রহমান মাসুক কে নিজ নিজ এলাকা থেকে আটক করেন তারা।
উল্লেখ্যে উপজেলার নতুনব্রিজ (শায়েস্তাগঞ্জ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।উক্ত মামলার উল্লেখ্য যোগ্য আসামি ছিলেন সবাই।
গেল বুধবার (১১ সেপ্টেম্বর ২৪) চুনারুঘাট যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় এ মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, রুমন ফরাজী, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান, ওয়াহেদ আলী ও আব্দালুর রহমান আবদাল, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেইন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক সজল দাশ, তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, কাউন্সিলর আবদুল হান্নান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী,মুক্তিযোদ্ধা সামাদ প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ  এলাকায় জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে একদল লোক আন্দোলকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়।এজাহার সূত্রে আরো জানা যায়, মামলার আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews