1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

রাজারহাটে একইদিনে একাধিক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু ১জন আশংকাজনক

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

হাফিজুর রহমান, রাজারহাট◾

কুড়িগ্রামের রাজারহাটে মর্মান্তিক দূর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে শিশুদের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত শোয়া ১০টার দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব কদমতলা এলাকার চায়ের দোকান্দার হান্নানের বাড়ির বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আইরিন (৩) নামের এক শিশু ভস্মীভূত হয়েছে। নিহত আইরিন হান্নান আলীর পুত্র আল আমিনের কন্যা সন্তান।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নির্বাপণে সক্ষম হয়।

ঐদিন দুপুরে তিস্তা নদীতে ডুবে নিরব (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত নিরব পাড়ামৌলা গ্রামের তাইজুল ইসলাম ও নুরজাহান দম্পতির ছেলে।নিহতের পরিবার জানায় স্থানীয় কয়েকটি শিশু মাছ ধরার জন্য পায়ে হেঁটে নদী পার হয়। এসময় নিরব তাদেরকে অনুসরণ করে পাড় হতে গিয়ে নদীর গভীর খালে পড়ে আর তীরে উঠে আসতে পারেনি।

এছাড়াও ডাংরারহাট এলাকার মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা সন্ধ্যায় উলিপুর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট