1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

মাধবপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী)  বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।”
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান ইভাও শফিউল আলম।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, ‘ মেধা বিকাশে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার ভূমিকা রয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিরও দরকার। সুতরাং পড়া শোনা, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার একটিভিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।’ একইসংগে ২০২৫ সালের এসএসসি  পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শামীম।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট