1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত  হ‌বিগঞ্জ মেডি‌কেল ক‌লে‌জে লিটন দাশের মরণোত্তর দেহ দান তারুণ্যকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন মানুষের নীরব কান্নার পাশে দাঁড়ানো এক অদম্য জলযোদ্ধার গল্প: আসাদ ঠাকুর কলমের কালি বৃথা যায়নি জনদুর্ভোগের বিরুদ্ধে জনতার বিজয় রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে ১জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

হাফিজুর রহমান
রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ ১০ ফেব্রুয়ারী আনুমানিক সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেলাল মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গারকুটি গ্রামের মৃত-গফুর মিয়ার পুত্র। এসময় উভয় পক্ষের আরও ৬ ব্যক্তি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উক্ত গ্রামের বেলাল গংয়ের সাথে একই গ্রামের টাংরু মিয়ার পুত্র ফারুক গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।সোমবার সকালে বেলাল সহ তার লোকজন বিরোধপূর্ণ জমিতে নামলে এতে ফারুক, মাইদুল ও সুজন সহ তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ যায় বেলাল হোসেনের।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও ৬জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে টাংরু মিয়ার স্ত্রী রেহানা বেগম (৬৮) এর অবস্থা আশঙ্কাজনক।

এই প্রতিবেদন লেখাকালিন রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews