1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা পরিবারের জিম্মায়

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদন

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আটক অভিনেত্রী সংগীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং মডেল ও অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের আটকের পর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।

শুক্রবার বিকালে তাদেরকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বিক্ষুব্ধ লোকজন শাওনের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। তার কয়েক ঘণ্টা পর তাকে আটকের খবর জানা যায়।

রাত ৮টার দিকে শাওনকে এবং এর কয়েক ঘণ্টা পর রাত ১টার দিকে সোহানা সাবাকে ধানমন্ডি থেকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিবি পুলিশ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনের আরেক পরিচয় তিনি বাংলাদেশের প্রখ্যাত লেখক ও পরিচালক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬ সাল থেকে ২০০১ মেয়াদে এবং ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওনও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চেয়েছিলেন।

শাওন জুলাই আন্দোলন ও দেশের সাম্প্রতিক নানা রাজনৈতিক প্রেক্ষাপটে নিজস্ব মতামত রেখে আসছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সোহানা সাবা অভিনয় শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী আন্দোলন চলালে সোহানা সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন বলে অভিযোগ ওঠে।

আন্দোলনে সরকার পতনের মাসখানের পর ৩ সেপ্টেম্বর সোশাল মিডিয়ায় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews