মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

আবারও পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

ক্রীড়া ডেস্ক◾

গত আট বছরে তৃতীয়বার ফিফার নিষেধাজ্ঞায় পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। ২০১৭ ও ২০২১ সালের পর বৃহস্পতিবার তাদের বিপক্ষে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

এর আগে পিএফএফ নিষিদ্ধ হয়েছিল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে। এবার নিষিদ্ধ হল পিএফএফের গঠনতন্ত্রে সংশোধন আনার জন্য ফিফার সুপারিশ না মানায়। ফিফার প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করাতেই ২০১৭ সালের পর তৃতীয়বার নিষিদ্ধ হতে হল তাদের।

ফিফা নিষেধাজ্ঞা দিয়ে বিবৃতিতে বলেছে, ‘‘পিএফএফকে নিষিদ্ধ করা হয়েছে সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করায়। এটা গ্রহণ করা হলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত হবে।’’ পিএফএফ নিষিদ্ধ হওয়ায় খেলতে পারবে না পাকিস্তান জাতীয় ফুটবল দল।

পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক এই নিষেধাজ্ঞা নিয়ে বললেন, ‘‘পিএফএফের সংবিধানে কিছু সংশোধন করতে চায় ফিফা। তবে পিএফএফ কংগ্রেসের নব-নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ফিফার প্রস্তাবে সম্মত হয়নি।’’

এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় অবশ্য বাতলে দিয়েছে ফিফা, ‘‘ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধানকে পিএফএফ যদি কংগ্রেস অনুমোদন দেয়, তাহলে প্রত্যাহার করা হবে এই নিষেধাজ্ঞা।’’

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews