মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

সিলেট-চিটাগং ম্যাচের আম্পায়ারিংয়ে দুই ভাই!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

ক্রীড়া প্রতিবেদক◾

ক্রিকেট বা ফুটবলে দুই ভাইয়ের একসঙ্গে খেলার নজির আছে অনেক। তাই বলে আম্পায়ারিংয়েও দুই ভাই, তাও একসঙ্গে!

তেমনই এক কীর্তি হলো আজ (বৃহস্পতিবার) মিরপুরে। বিপিএলে চিটাগং কিংস-সিলেট স্ট্রাইকার্স ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমন। দুজন অবশ্য ফিল্ড আম্পায়ারিংয়ে নেই।

আলী আরমান রাজন দায়িত্ব পালন করছেন টিভি আম্পায়ার হিসেবে। আর কামরুজ্জামান লিমন আছেন রিজার্ভ আম্পায়ার হিসেবে। তাতে বিপিএলে একসঙ্গে ম্যাচ পরিচালনার অনন্য নজির গড়লেন দুই ভাই।

ঢাকা প্রিমিয়ার লিগে আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমন ম্যাচ পরিচালনা করেছেন একাধিকবার। একসঙ্গে নেমেছেন ফিল্ড আম্পায়ার হিসেবেও। এবার তাদের একসঙ্গে ম্যাচ পরিচালনার যাত্রা শুরু হলো বিপিএলে।

দুই ভাইয়ের কীর্তির ম্যাচে সিলেটের বিপক্ষে শুরুতে ব্যাট করছে চিটাগং। ৩ ওভারে ২ উইকেটে তারা করেছে ২৮ রান। আজ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে চিটাগং। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিলেট বিদায় নিয়েছে এরই মধ্যে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews