1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

হবিগঞ্জে বিজিবি কর্তৃক সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

হবিগঞ্জ সংবাদদাতা◾

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জে বিজিবি ৫৫ ব্যাটালিয়ন ক্যাম্পে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল—২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশি মদ, ৩৬ লিটার বাংলা মদ, ৩ হাজার ৪৪৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৭৫৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮১টি ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ২৫টি বিয়ার ক্যান, ৮৯৮ বোতল ইস্কপ সিরাপ এবং ২০ প্যাকেট বিড়ি।

মাদকদ্রব্য ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews