1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত

চুনারুঘাটে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেবা এনজিও’র সুপারিশ সমূহ

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদক◾

চুনারুঘাট উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবর মাস হতে উক্ত প্রকল্প চুনারুঘাট উপজেলায় চলমান আছে। এ সময়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেবা ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

এ জন্য প্রকল্প সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও বিজ্ঞান শিক্ষকসহ সকল অংশিজনদের ধন্যবাদ জ্ঞাপন করেছে সেবা বাংলাদেশ এনজিও প্রতিষ্ঠান। সেই সাথে চলমান কার্যক্রমে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে সেবা’র সুপারিশ সমূহ:

(১) মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার প্রসার ও উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হোক।
(২) জেলা/উপজেলার সকল বিদ্যালয়ে/মাদ্রাসায় বিজ্ঞান ক্লাব অত্যাবশ্যক এবং স্কুল পর্যায়ে বাৎসরিক বিজ্ঞান মেলা নিয়মিত করা হোক এবং এজন্য বরাদ্দ দেওয়া হোক।
(৩) সকল প্রতিষ্ঠানে ল্যাবরেটরি ও সহায়ক শিক্ষকের জন্য বিশেষ বরাদ্দসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে বরাদ্দ আরও বৃদ্ধি করা হোক।
(৪) ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের ন্যায় ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ক্লাস রাখা হোক।
(৫) আন্তঃশ্রেণি ভিত্তিক বিজ্ঞান কুইজ, বিতর্ক, দেয়ালিকা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা যাতে শিক্ষার্থীরা উপজেলা, জেলা পর্যায়ে সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে পারে।
(৬) সকল বিদ্যালয়ে/মাদ্রাসায় বিজ্ঞানের ব্যবহারিক ক্লাস বাধ্যতামূলক করা হোক।

আমাদের প্রত্যাশা- অদম্য মনোবল নিয়ে বহুদূর এগিয়ে যাবে সেবা। বিজ্ঞানের আলোয় আলোকিত হবে আগামীর প্রতিটি পথচলা। অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইলো।

দ.ক.সেবা.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews