1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি নিহত, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

আঞ্চলিক প্রতিবেদক◾

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে এক বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বলছে, তারা জানতে পেরেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই তরুণকে গুলি করে।

বুধবার সন্ধ্যায় গুলিবিদ্ধ ওই তরুণ প্রাণ হারানোর পর বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ।

নিহত তরুণের নাম সাইদুল ইসলাম (২৪)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মো. সাইদুল ইসলামসহ কয়েকজন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে ‘অবৈধভাবে’ সুপারি নিয়ে ভারতে যাচ্ছিলেন। সেসময় সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথাকাটাকাটি হয় বলে তারা শুনেছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বলেন, “নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতদন্তের পর জানা যাবে কী ধরনের বুলেট লেগেছে।”

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সাইদুল ইসলামসহ আরও কয়েকজন ভারত সীমান্তে ঢুকে পড়েন। তখন সাইদুল গুলিবিদ্ধ হয়। ভারতের সীমান্তের ২০-২৫ গজ ভেতরে ওই বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ হয় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন। এ জন্য বৃহস্পতিবার লাউড়ের গড় সীমান্তের সাহিদাবাদ নালিকোটা বর্ডারহাটে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে ফায়ারিং দুর্ঘটনা যাতে না হয় এজন্য তাদের সতর্ক থাকার কথা বলেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews