বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

জানুয়ারি মাসে আম ও লিচু গাছের পরিচর্যা করবেন কীভাবে?

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

জানুয়ারির শেষ থেকে আম গাছে মুকুল আসতে শুরু করবে। ভালো ফলনের জন্য এখন থেকেই নিতে হবে বাড়তি পরিচর্যা।

চলুন জেনে নেই ভালো ফলনের জন্য কি করণীয়-

✅প্রথমে ১ লিটার পানিতে ২ মিলি সাইপারমেথ্রিন/ক্লোরোপাইরিফস (কীটনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ রিপকর্ড/এসিমিক্স/রিলোড/নাইট্রো ও ২ গ্রাম ম্যানকোজেব/কার্বেন্ডাজিম (ছত্রাকনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ ডাইথেন এম-৪৫/অটোস্টিন/রিডোমিল গোল্ড/ কমপ্যানিয়ন/ম্যানসার/মিশিয়ে স্প্রে করবেন।

✅ কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার ২ বা ৩ দিন পরে বিকেলে ১ লিটার পানিতে ২ মিলি মিরাকুলান/প্রটোজিম/ফ্লোরা, ১গ্রাম সলুবোরন ও ১ গ্রাম চিলেটেড জিংক মিশিয়ে স্প্রে করবেন। ১৫ দিন পরে একই নিয়মে আবারো স্প্রে করবেন, তাহলে মুকুল আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

✅ জানুয়ারি মাসের শেষের দিকে মুকুল আসা শুরু করবে আম ও লিচু গাছে।

✅ মুকুল আসলে কিন্তু ফোটার আগেই  ১ লিটার পানিতে ২ মিলি মিরাকুলান/প্রটোজিম/ফ্লোরা, ১ গ্রাম সলুবোরন ও ১ গ্রাম চিলেটেড জিংক মিশিয়ে স্প্রে করবেন। এটি পরাগায়নে সাহায্য করবে।

✅ এর ২/৩ দিন পর ১ লিটার পানিতে ২ মিলি সাইপারমেথ্রিন/ক্লোরোপাইরিফস (কীটনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ রিপকর্ড/এসিমিক্স/রিলোড/নাইট্রো ও ২ গ্রাম ম্যানকোজেব/কার্বেন্ডাজিম (ছত্রাকনাশক) গ্রুপের ঔষধ যেমনঃ ডাইথেন এম-৪৫/অটোস্টিন/রিডোমিল গোল্ড/ কমপ্যানিয়ন/ম্যানসার/মিশিয়ে স্প্রে করবেন। এই স্প্রে না করলে হপার পোকা মুকুলের রস শুষে খেয়ে ফেলবে।

মুকুল ফুটে গেলে কোন কিছু স্প্রে করা যাবে না, তাহলে পরাগায়ন হবে না।

উপরোক্ত নিয়ম অনুসরণ করে জামুরুল, কমলা, মাল্টা, লেবু, সফেদা, শরিফা, কামরাঙ্গা, পেয়ারা ইত্যাদি ফল গাছেও বেশি পরিমানে ফুল ও ফল ধরানো সম্ভব।

লেখক- কৃষিবিদ শিবব্রত ভৌমিক
কৃষি কর্মকর্তা,কৃষি ইউনিট পিকেএসএফ
ইমেইলঃ siba_bau@yahoo.com
প্রয়োজনে- 01763-585500

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews