বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

শীতের রোদহীন দিন মন-মেজাজ ও যৌনতায় কী প্রভাব ফেলে

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

মৌসুম বদলের প্রভাব শুধু প্রকৃতিতেই পড়ে তা নয়, মানুষের আচরণ এবং সিদ্ধান্তও পাল্টে যায়। তাই প্রকৃতির মর্জি বদলের সঙ্গে জীবন যাপনে তাল মেলানোর কৌশল শিখে নিতে পারলে উপকারই হবে।

বাংলাদেশে পৌষ মাসের অর্ধেক পেরিয়েছে। সামনে মাঘ আসছে। অর্থাৎ শীত শেষ হয়নি, বরং শৈত্যপ্রবাহের কারণে আরও জাঁকিয়ে বসবে। মাঝেমধ্যেই সূর্য দেখা না দেয়াতে জানুয়ারি অনেকের জন্য রোদহীন এক মাস হয়ে উঠেছে।

সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, এরকম আবহাওয়া আবেগ এবং মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনে। আর তাতে প্রভাবিত হয় মানুষের যৌন আকাঙ্ক্ষা, বুদ্ধিমত্তা এবং সামাজিক তৎপরতা।

কানাডিয়ান রাজহাঁস অথবা কালো ভালুকের মতো প্রাণীদের ঋতু অনুসারে আচরণ বদলে ফেলার কথা জানা গেছে আগেই। কিন্তু মানব মনস্তত্ত্বের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো নিয়ে তত গভীর আলোচনা নেই।

গবেষকদের চোখে শীতের তীব্রতা মানুষের যেসব শারীবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক আচরণে ছাপ ফেলে তা নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির গবেষণা বলছে, গুগল ব্যবহারকারীরা শীতের মাঝামাঝি এবং গ্রীষ্মের শুরুতে পর্নোগ্রাফি খুঁজতে বেশি আগ্রহী হয়ে ওঠে। এসময় ডেটিং ওয়েবসাইট খোঁজার হার বেড়ে যায়।

এসব নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে, তাহলে মানুষের মধ্যে জটিল আচরণের যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে।

(বিবিসির এর প্রতিবেদন অবলম্বনে)

দ.ক.২৫

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews