Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে নিহত- ১

By কালনেত্র
জানুয়ারি ৫, ২০২৫ 1 Min Read
০

➖

মোঃশফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান◾

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চরাঞ্চলের জমি দখল‌ কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হ‌ন।

র‌বিবার (৫ জানুয়ারি) দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে।

নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, কুড়িগ্রামের উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌ দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে আজ দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের দর‌বেশ আলী ঘটনাস্থ‌লেই মারা যান।

এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।
দলদ‌লিয়া ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। এটি মূলত খা‌স (সরকা‌রি) জমি। প্রতিবছর চর‌টি‌ ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে।

আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে একজন মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, ‘লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ইসলামী সংগীতে উজ্জ্বল নক্ষত্র কবি মুজাহিদ ইসলাম বুলবুল।

Next

ওমরায় যাচ্ছেন পিতা-পুত্র, দোয়া চাইলেন সকলের কাছে- কালনেত্র

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র