1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

আজিজুর রহমান জয়, বিশেষ
প্রতিবেদক◾

হবিগঞ্জের মাধবপুরে গ্রেফতারি পরোয়ানা তামিল উদ্ধার চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও বিভিন্ন অপরাধের জড়িত থাকার অপরাধে ৪ জানুয়ারি রাত আনুমানিক ৩.৩০ মিনিটে ৩ আসামিকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।

জানা যায়, মাধবপুর থানাধীন ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের করড়া পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় এস আই নাজমুল হাসান, এস আই মোঃ শাহানুর ইসলাম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ২টি ধারালো চাকু ও ১টি লোহার রডসহ তাদের গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতির মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- ১) ব্যাঙ্গা ডোবা গ্রামের এমরান মিয়ার পুত্র মোঃ পারভেজ (২৩), ২) পূর্ববেঙ্গা ডুবা গ্রামের মোঃ সামসুল হকের ছেলে মোঃ রবিউল আউয়াল রুবেল (৩৮) অপর আসামি মাদারগরা গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মোঃ পারভেজ মিয়া (৩০) সর্ব থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধৃত আসামিরা অত্র থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাত্রি কালে চুরি, ডাকাতি, ছিনতাই করে মর্মে তারা স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রজু করা হয়েছে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews