1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল বিষাক্ত সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত চুনারুঘাটে সংরক্ষিত বনে গাছ কাটার সময় দুইজন আটক, কাঠ ও ট্রাক্টর জব্দ শায়েস্তাগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সব সম্পর্কের দায় নয়, নিজের আত্মমর্যাদা এবং শান্তিও জরুরী  প্রিয়জন নাকি প্রয়োজন? বার্ধক্যের নিঃসঙ্গতা, সম্পদের মোহ ও জীবনের নির্মম বাস্তবতা চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল 

সব অবস্থায় ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আল্লাহ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক◾

প্রতিটি জীবকেই মৃত্যুবরণ করতে হবে। জীবনের পরিসমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে। জন্ম ও মৃত্যুর অন্তর্বর্তী সময়টুকুর নামই জীবন। তবে মানুষের জীবনের এই গতি সবসময় অনুকূল থাকে না। আবার জীবনপ্রবাহ থেমেও থাকে না। সুখ-দুঃখ, হাসিকান্না জীবনের অবিচ্ছেদ্য অংশ। এসব ছাড়া জীবন হতেই পারে না। মূলত এসবের সংমিশ্রণ জীবনটাকে উপভোগ্য করে।

তবে মানুষের জীবন সামান্য ক’দিনের হলেও অমূল্য। হয়তো এ জন্য পথচলার হোঁচট আর ব্যাথাগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়- জীবনের মূল্য। শিক্ষা দেয়- আঘাতগুলোকে শক্তিতে পরিণত করে ত্যাগী ও উদ্যমী হতে।

জগতে যারা বড় হয়েছেন, তাদের প্রায় সকলেই জন্মের পর থেকে বড় হওয়ার পূর্ব পর্যন্ত দুঃখ-কষ্ট সঙ্গে নিয়েই বড় হয়েছেন। অতঃপর সুখ-সমৃদ্ধিতে অবগাহন করেছেন। আজন্ম দুধ-কলায় লালিত-পালিতরা জগতে সম্মান-খ্যাতি অর্জন করেছেন- এরূপ মানুষের সংখ্যা ধরণীতে তেমন একটা নেই।

আমাদের জীবন ঘুড়ির সুতো আমাদের কাছে নয়, মহান প্রভুর হাতে। আল্লাহতায়ালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সেসব ক্ষেত্রে ধৈর্যহারা না হয়ে সবরের সঙ্গে ঈমান ও তাকদিরের ওপর অটল-অবিচল থেকে দৃঢ়পদে অগ্রসর হওয়াই মানুষের কাজ ও কর্তব্য। দুঃখ-কষ্ট, বিপদ-আপদ, ব্যথা-বেদনা এসবের সমন্বয়েই জীবন। যারা এগুলোকে আল্লাহর ইচ্ছা মনে করে ধৈর্যসহ টিকে থাকতে পারেন, তারাই সফল হন।

ধৈর্য অনেক কঠিন। তাই তার ফলও বেশ সুস্বাদু, অসাধারণ। মহান প্রভুর ভাষায়- ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন।

হজরত রাসূলুল্লাহ (সা.)-এর কথা, ‘ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপকতর কল্যাণ কাউকে দেওয়া হয়নি। ’ –সহিহ বোখারি ও মুসলিম

সবরকারীদের জন্য এর চেয়ে উত্তম প্রতিদান, মূল্যবান পুরস্কার, আশার বাণী আর কী হতে পারে? যে পুরস্কার প্রসঙ্গে কোরআনে ইরশাদ হচ্ছে, ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ’ -সূরা বাকারা

কোরআনে কারিমের অন্যত্র আরও ইরশাদ হয়েছে, ‘অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও- সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাবো। তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়াতপ্রাপ্ত। -সূরা বাকারা

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews