বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

কালনেত্র প্রতিনিধি◾

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী শাম্মী আক্তার বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।

 

আজ রোববার সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাটে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সালেহ শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুর রহমান আব্দাল, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন ও চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ।

 

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews