1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

ভালো খেলেও হারল বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

➖

স্পোর্টস ডেস্ক◾

ভালো খেলেও মালদ্বীপের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো সুযোগ পেয়ে প্রথমার্ধের এক গোলই জয় নিশ্চিত করেছে মালদ্বীপ। স্বাগতিকরা একের পর এক আক্রমণ সাজালেও গোল মিসের মহড়া দিয়ে শুধু হতাশায় বাড়িয়েছে।

 

গতকাল বুধবার (১৩ নভেম্বর) কিংস অ্যারেনাতে ম্যাচের শুরু থেকে লাগাম নিজেদের কাছে রাখার চেষ্টা করে বাংলাদেশ। ৪-৪-২ ছকে বাঁ দিক দিয়েই বেশি আক্রমণ হচ্ছিল। কখনও ফাহিম কিংবা রাকিব, কখনও আবার মোরসালিন ছিলেন আক্রমণের নেতৃত্বে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। বল কখনও বারে লেগে প্রতিহত কিংবা ক্রসবারের ওপর দিয়ে গেছে।

 

আবার রক্ষণে বাধা পড়েছে। আর পরিস্কার করে বললে গোলকিপার হুসাইন শরীফ ছিলেন চীনের প্রাচীরের মতো বড় বাধা হয়েছ। প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণে নেতৃত্ব দিলেও কিছুটা অগোছালো ভাব ছিল। গোলকিপার মিতুল মারমা একাধিকবার ভুল করতে গিয়ে গোল প্রায় খেয়েই যাচ্ছিল দল। এছাড়া ব্যাক পাস কিংবা কিছু ভুল পাসের প্রবণতা ছিল।

 

মালদ্বীপ দেখে শুনে খেলেছে। রক্ষণে জোর দিয়ে প্রতি আক্রমণে উঠে গোল পেয়েছে। তারপরও ম্যাচের শুরুতে বাংলাদেশ গোল প্রায় পেয়েই যাচ্ছিল। ৪ মিনিটে ঈসা ফয়সালের ক্রসে শেখ মোরসালিন বক্সের ভেতরে থেকে হাওয়া ভাসা বলে মাথা চালিয়ে দেন। তবে তা ক্রসবারের অনেক ওপর দিয়ে সমর্থকদের হতাশ করেন।

 

দুই মিনিট পর শেখ মোরসালিনের মাটি গড়ানো শট ৬ গজ দূরত্বে থেকে এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। ১৪ মিনিটে ব্যাক ফ্লিক থেকে আর একটু হলেই মালদ্বীপ গোল পেতে পারতো। তবে কোনোমতে বল তালুবন্দি করে তা হতে দেননি মিতুল। একটু পর ফাহিমের ক্রসে রাকিব ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি। ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। হামজা মোহাম্মদের দারুণ এক মাপা ফ্রি কিকে পোস্টের সামনে থেকে আলী ফাসির ফাঁকায় আলতো করে মাথা ছুঁইয়ে দেন। এসময় ডিফেন্ডার কিংবা গোলকিপার কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেননি।

 

এক গোলে পিছিয়ে থেকে আবারও আক্রমণে বাংলাদেশ। ১৯ মিনিটে ফাহিমের ক্রসে রাকিব পা ছোঁয়ানোর আগেই গোলকিপার ব্লক করেন। এরপর দ্রুত বিপদমুক্ত করেন সামোহ আলী। ২৯ মিনিটে ঈসার ক্রসে ফাহিমের বাঁ পায়ের সাইড ভলি অন টার্গেটে থাকেনি। ৪৪ মিনিটে বল ক্রসবার কাপাঁলেও গোল পাওয়া হয়নি। সোহেল রানার দূরপাল্লার শট সাইডবারে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি। বিরতির পর মালদ্বীপ কিছু সময় রাজত্ব করে।

 

তবে ব্যবধান বাড়াতে পারেনি। বাংলাদেশও পারেনি সমতায় ফিরতে। ৪৯ মিনিটে আহমেদ আইয়ামের জোরালো শট সাইড পোস্টে লেগে ব্যবধান বাড়েনি। চার মিনিট পর আলী ফাসিরের শট গোলকিপার বা দিকে ঝুঁকে পড়ে রুখে দেন। ৫৭ মিনিটে আলী ফাসিরের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬২ মিনিটে বক্সের ভিতরে হামজা পাওয়ার আগে নিশ্চিত গোল বাঁচান রাকিব হোসেন।

 

তখন হামজার সামনে শুধু গোলকিপার ছিল। দুই মিনিট পর চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মজিবর রহমান জনি নামেন। তাতে আক্রমণে আবারও স্বাগতিকদের প্রাধান্য। ৬৯ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে শাহরিয়ার ইমনের হেড অল্পের জন্য বাইরে দিয়ে যায়। ৫ মিনিট পর শাহরিয়ার ইমনের সঙ্গে ওয়ান টু খেলে জনির বুলেট গতির শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়ে সমতায় ফিরতে দেননি।

 

৮৬ মিনিটে রাকিবের পাসে মোরসালিনের শট গোলকিপার বা দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। আর শেষ দিকে মোরসালিন-রাকিব চেপে ধরলেও গোলের দেখা পায়নি। হারের দুর্ভাগ্য নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাবরেরার দলের। ২০২২ সালের ২৪ মার্চের পর আবারও মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ। পরের ম্যাচটি হবে ১৬ নভেম্বর।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews