বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

কারাগারের ফাঁসির সেলে আমাকে দীর্ঘ ৮ মাস কাটাতে হয়েছে: জি কে গউছ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের সাবেক তিন বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, পতিত সরকার ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের বিচার দেশের মাটিতেই হবে। তার আমলে বাংলাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে আদালতের ফরমায়েসী রায়ে মাসের পর মাস জেল খেটেছেন। আমাকেও কারাগারের ফাঁসির সেলে দীর্ঘ ৮ মাস কাটাতে হয়েছে।

 

আজ মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গউছ বলেন, মিথ্য অভিযোগে কিববরিয়া হত্যা মামলায় আমাকে কারাভোগ করতে হয়েছে । অথচ তখন সৌদি আরব ওমরা হজ্বে ছিলাম আমি।

 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন। সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।

 

দ.ক.সিআর.২৪

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews