1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

শ্বাশুড়িকে হত্যাকারী সেই পুত্রবধূর পরকীয়া প্রেমিক গ্রেপ্তার!

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

 

মানিকগঞ্জ প্রতিনিধি◾

মানিকগঞ্জের সিঙ্গাইরে হায়াতুন নেছা (৬৫) নামের এক শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১৬ দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে সিঙ্গাইর থানা পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ঢাকার মিরপুর ১৩ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

গত ৬ অক্টোবর রবিবার সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী নিজ বাড়িতে পুত্রবধূর হাতে খুন হন শ্বাশুড়ি হায়াতুন নেছা। ওই ঘটনায় দিন পুত্রবধূ রুনা বেগম ও তার মাকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ। পরে পুলিশের কাছে দেয়া জবানন্দিতে রুনা বেগম পরকীয়ার প্রেমিকের সহযোগীতায় তার শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন। এরই সূত্রধরে ১৬ দিন পর ওই পরকীয়া প্রেমিককে মিরপুর ১৩ নাম্বার থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জানা যায়, পৌর এলাকার নয়াডাঙ্গীর প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ দু’জনে নিজ বাড়ির এক তলা বিল্ডিংয়ে বসবাস করতেন। ঘটনার দিন সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বউ শাশুড়িকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার শয়ন কক্ষে সিন্দুকে আটকে রাখে। পরে তার লাশ গোপন করতে মাকে ডেকে আনে রুনা বেগম। কিন্তু এর আগেই এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় রুনা বেগম।

 

রুনা বেগমের স্বামী প্রবাসী আব্দুল খালেক স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি দাবি করেনা।

 

দ.ক.অপরাধ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট