1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

চুনারুঘাটে মাদক পাচারের হিড়িক। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবী উপজেলাবাসীর-

কাজী সুজন
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

➖

কাজী মাহমুদুল হক সুজন◾

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ । এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৩ অক্টোবর ) সকালে চুনারুঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম ও দারোগা লিটন রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম চুনারুঘাট উপজেলার সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে অভিযান চালিয়ে গাঁজা সহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), একই গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)।

 

তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার বিকেলে হবিগঞ্জ আদালতে পাটানো হয়।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তারা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

 

একটি সূত্র জানায় সম্প্রতি সময়ে চুনারুঘাট সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদকচক্র। সীমান্তের চিমটিবিল, গুইবিল, সাতছড়িসহ বেশ কয়েকটি স্থান দিয়ে ঢুকছে প্রচুর গাঁজার চালান। গত এক সপ্তাহে র‌্যাব, বিজিবি পুলিশের হাতে প্রায় দুইমণ গাঁজা সহ ৬ কারবারি গ্রেপ্তার হয়। এ অবস্থায় চুনারুঘাটের জনগণ মাদক পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা বাড়ানোর দাবী জানিয়েছে।

দ.ক.মাদক

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews