বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

দেশের জন্য বিএনপির মতো এত ত্যাগ আর কেউ করেনি; বেগম ফয়জুন্নেছা তামশি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মতামত◾

আমি আমার জীবনে এখনো ভোট দেই নাই। ভোটার হওয়ার পর জাতীয় নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে আমি কখনো ভোটের মাঠে যাই নাই। এর কারন আমার পছন্দের দল বিএনপি ভোট বর্জন করত।

 

ইচ্ছে আছে জীবনের প্রথম ভোট আমি ধানের শীষে দেব। কারণ বাংলাদেশের রাজনৈতিক যতগুলো দল আছে দেশের জন্য বিএনপির মতো এত ত্যাগ আর কেউ করেনি। গনতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপির মতো এত কষ্ট অন্য কেউ সহ্য করেনি। কিন্ত যখনই দেখি বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের পুনর্বাসন করতে মরিয়া তখন বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে।

 

আওয়ামী লীগ নিষিদ্ধ হলে দেশের জন্য মঙ্গল কিন্ত দল হিসাবে বিএনপির জন্য ক্ষতি কারন আওয়ামী লীগের এই ভোটগুলা অন্যদিকে চলে যাবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। আর যদি নিষিদ্ধ না হয় তাহলে বিএনপির লাভ। এখন বিএনপির ভাবতে হবে তারা দেশের মঙ্গল চায় নাকি দলের।

 

তবে বিদ্যমান পরিস্থিতিতে আমি চাই নাহিদ বা আসিফ ভাইয়েরা রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করুক খুব দ্রুত। জীবনের প্রথম ভোটটা এই যোদ্ধাদের দেবার আগ্রহ তৈরি হচ্ছে দিনে দিনে যতই গড়াচ্ছে সময়!

বেগম ফয়জুন্নেছা তানশি
বার্তা সম্পাদক, দৈনিক কালনেত্র

দ.ক.মতামত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews