1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক   আমাদের একটি সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন

কুমিল্লায় বিজিবি অভিযানে ২ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ থেকে প্রায় ২ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে একটি বিশেষ অভিযানের মাধ্যমে এ মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোবাইলগুলো ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড ফোন।

 

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, বুড়িচং সীমান্তের ২০৬৩/এম পিলার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোবাইল ভর্তি কার্টন ফেলে পালিয়ে যায়। এতে মোট ৫৭০ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকা।

 

তিনি আরো জানান, জব্দকৃত মোবাইল ফোনগুলো সিজার মূল্যে তৈরি করে কাস্টমসের মাধ্যমে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

 

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট