1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুনারুঘাটের মতিউর রহমান  নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুড়িগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধান◾

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ইং
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশের জেলা ভিত্তিক এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ সভাকর্মী সভার আয়োজন করা হয়।

 

শুক্রবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। এছাড়া যৌথ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান জনি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান আল মার্জান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু।

 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহেদ রানা, সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল।

 

যৌথ কর্মী সভায় জেলা, উপজেলা ও পৌর শাখার সকল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট