Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

শ্রীবাড়ী চা বাগানে চাগাছ কর্তনকে কেন্দ্র করে অফিস ভাংচুর ও ৩ জন অপসারণ

By কালনেত্র
অক্টোবর ১৬, ২০২৪ 1 Min Read
০

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট প্রতিনিধি◾

হবিগঞ্জের চুনারুঘাটের শ্রীবাড়ী চা বাগানে চা গাছ কর্তনকে কেন্দ্র করে উত্তেজিত চা শ্রমিকরা বিভিন্ন দাবীতে বাগানের ব্যাবস্থাপক, সহকারী ব্যাবস্থাপক ও টিলা বাবুসহ অফিস স্টাফদের ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় উত্তেজিত চা শ্রমিকরা বিভিন্ন দাবিতে শ্লোগান দেয়।

 

তাদের দাবির প্রেক্ষিতে বাগান কতৃপক্ষ বাগানের ডেপুটি ম্যানাজার সমিরন সেন, টিলাবাবু আশরাফ হোসেন মুক্তার ও বাগান পঞ্চাত সভাপতি রনজিত ভুইয়াকে অপসারণ করেছে।

 

খবর পেয়ে স্থানীয় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাদুর রহমান আব্দাল, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম, সাংবাদিকরা ছুটে যান।

 

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০ টায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সিটি গ্রুপের মালিকানাধীন শ্রীবাড়ী চা বাগানে।

 

চা শ্রমিকরা সাংবাদিকদের জানান, অপসারণকৃত তিন জনের কারনেই বাগানে অব্যাপস্থাপনা তৈরী হয়েছে। তাদের দাবী বাগানে পাহারাদার থাকলে চা গাছগুলোসহ বাগানের ক্ষতি হতো না। এক পর্যায়ে উত্তেজিত চা শ্রমিকরা ফ্যাক্টরীর অফিসে থাকা কম্পিউটার, চেয়ার, টেবিল ভাংচুর করে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানান বাগানের ব্যাবস্থাপক।

 

উল্লেখ্য যে গত সোমবার ও মঙ্গলবার রাতে কে বা কারা বাগানের প্রায় ১ হাজার চা গাছ কর্তন করে ফেলে। এ ব্যাপারে বাগান কতৃপক্ষ মঙ্গলবার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আসছে।

দ.ক.সংঘর্ষ

 

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

ভূমি সংস্কার ও আদিবাসীদের উন্নয়ন; তপন দেববর্মা 

Next

চুনারুঘাটের বনগাও সীমান্ত ব্রিকসে কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি!

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র