1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

নিষেধাজ্ঞার আগে ইলিশের আকাশচুম্বী দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা

কালনেত্র প্রতিবেদন
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

চাঁদপুরে ইলিশের দামে নতুন রেকর্ড হয়েছে। ১৩ অক্টোবর থেকে চাঁদপুরের নৌ সীমানায় মা-ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ সময় ইলিশ ধরা, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

এ সুযোগে চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী ইলিশ কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা। যা চাঁদপুরের ইতিহাসে প্রথমবার এমন হয়েছে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা। ভরা মৌসুমেও এবার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহখানেক আগেও  মাছঘাটে প্রতিদিন ৪০০-৫০০ মন ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা ১০০ মনের কম হয়ে গেছে। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে। যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা। এছাড়া এককেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭০০-২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৫০০-৬০০ টাকার পরিবর্তে এখন ১২০০-১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার আগে ইলিশের আকাশচুম্বী দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ নেই বললেই চলে। ইলিশ ক্রেতারা বলেন, চাঁদপুরে ইলিশের এমন দাম আগে দেখিনি। এত দামে ইলিশ কিনতে পারছি না।

দ.ক.নিত্যপণ্য 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews