মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

মেয়াদ উত্তীর্ণ কমিটি ভাঙ্গার দাবীতে কেন্দ্রীয় দপ্তরে চুনারুঘাট উপজেলা বিএনপির একাংশ

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

আহমদ ফারুক লিপু◾

চুনারুঘাট উপজেলা বিএনপির চার সদস্য বিশিষ্ট মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি নিয়ে কেন্দ্রীয় দপ্তরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সাথে সাক্ষাৎ করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক এমপি শাম্মি আক্তার।

 

কেন্দ্রীয় দপ্তরে পৌছে চুনারুঘাট উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণসহ উপজেলার কর্মীবান্ধব বর্ষিয়ান নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে তাদের মতামত ব্যক্ত করেন।

 

তারা জানান, দীর্ঘদিন আগে কাউন্সিলের মাধ্যমে চুনারুঘাট উপজেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে রহস্য জনক কারণে সেই কমিটি আর পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নেয়নি। ইতিমধ্যে কমিটি মেয়াদ উত্তীর্ণ। ব্যাক্তিগত কারণ দেখিয়ে কমিটির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান পদত্যাগ করেন। অবশিষ্ট চার সদস্য এখন দায়িত্বে আছেন। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এবং কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাই দ্রুত চার সদস্যের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে আহব্বায়ক কমিটি গঠন করলে দলীয় কার্যক্রম চাঙ্গা হবে বলে মতামত ব্যক্ত করেন।

 

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews