Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ধর্ম

আজ জাগরণ দোলায় চড়ে দেবী দুর্গার ধরনীতে আগমন

By কালনেত্র
অক্টোবর ৮, ২০২৪ 1 Min Read
০

 

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান◾

প্রায় সব মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। কোথাও কোথাও প্রতিমা স্থাপনের কাজ শেষ। মণ্ডপ সাজানোর কাজও চলছে পুরোদমে। আজ (৮ অক্টোবর) মঙ্গলবার রংপুর নগরীর ৪টি পূজা মণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা যায়।

 

আয়োজকেরা বলছেন, সম্প্রতি বৃষ্টির কারণে প্রতিমা ও মণ্ডপ সাজানোর কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করা সম্ভব হবে বলেও আশাবাদী তাঁরা।

 

দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বোধন আজ মঙ্গলবার। বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হবে। আগামীকাল (৯ অক্টোবর ) বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবার দেবী দুর্গা দোলায় বা পালকিতে চড়ে ধরণীতে আগমন এবং বিদায় ঘোটক বা ঘোড়ায়।

 

রংপুর নগরীর মণ্ডপ সাজানোর কাজ চলছে। কেউ কেউ কর্কশিটে নকশা আঁকছিলেন, কেউ আলোকসজ্জায় ব্যস্ত, দিকনির্দেশনা দিচ্ছিলেন কেউ কেউ।

 

সরকারি হিসাবে, এ বছর সারা দেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্ৰহনে তৎপর থাকবে প্রশাসন।

 

দ.ক.সিআর.২৪

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে গ্রামের বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত !

Next

দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন কালনেত্রের প্রকাশক মীর মুহাম্মদ শাহীন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র