বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

জিকে গউছকে নিয়ে রেজা কিবরিয়ার কটূক্তি: চুনারুঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

চুনারুঘাট প্রতিনিধি◾

সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া কর্তৃক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছকে নিয়ে কটূক্তির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ পৌরশহরের দক্ষিণ বাস স্ট্যাান্ড এসে জড়ো হন। বাদ আসর দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার গোলচত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম (টুলু) সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলি। পথ সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন সহ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জমরুত আলী, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উলামা দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

 

বক্তারা হবিগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ্ব জিকে গউছকে নিয়ে ড. রেজা কিবরিয়ার কটূক্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে রেজা কিবরিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাইতে ও কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহারের দাবী জানান।

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews