মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

RBS Club যারা স্বপ্ন পূরণে মাঠে নামে; যাদের চেতনায় রাজার বাজার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক◾

ওদের ইচ্ছে আছে। সাহস আছে। চোখে আছে দিন বদলের স্বপ্ন। পথ যত দুর্গমই হোক তা পাড়ি দেয়ার বাসনাও আছে ওদের।

 

তারুণ্যের উদ্যমকে সঙ্গী করে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহি রাজার বাজারের একদল ক্রীড়ামোদি তরুণ মাঠে নেমেছে তারা। শপথ একটাই আর তা হলো সমাজকে বদলে দেয়া। তবে ওরা দরদ দিয়ে কাজ করতে চায়। আর তাই ক’জন এক হয়েছে। এক সঙ্গে হাত মিলিয়েছে। চেতনায় রাজার বাজারের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ওরা খেলাধুলার নৈপুন্যতা দিয়ে মানুষকে কাছে টানতে চায়। জয় করতে চায় সৃজনশীল মানুষদের হৃদয়। ২০০৯ সালে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের এমন ইচ্ছের প্রকাশ ঘটায়। লক্ষ্য পূরণে সহযোগিতা চেয়েছে সবার। সম্মিলিত আনন্দের সেই সন্ধ্যাটি ছিল সত্যিই অন্যরকম। যে সন্ধ্যায় রাজার বাজার স্কুলের মাঠে ছিল এক ঝাঁক তারুণ্যের উপস্থিতি। এসব তরুণরা ফুল দিয়ে বরণ করে নেন RBS সংগঠনটি। RBS এসব তরুণদের উৎসাহ দেয়ার মন্ত্র জুগিয়েছে। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

 

RBS যে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে তাদের সেই আশা, স্বপ্ন পূরণ হোক। তাদের মনে যে সাহস দেখেছি, চোখে যে স্বপ্ন দেখেছি নিশ্চয় তারা একদিন তাদের লক্ষ্যে পৌঁছাবে স্বমহিমায়।

একই সঙ্গে বিশ্বাস করি RBS কখনো চেতনা হারাবে না।

দ.ক.খেলাধুলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews