1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সিলেটে অটোরিকশা চালক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

আঞ্চলিক প্রতিনিধি◾

সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত অটোরিকশার এক চালককে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড হয়েছে।

 

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত পাঁচজনই পলাতক।

 

অটোরিকশা চালক ৩০ বছর বয়সী হযরত আলীকে ২০১৪ সালের ১৭ আগস্ট হত্যা করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম (২১), দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ (১৯), ফজিল বারীর ছেলে শিপু মিয়া (১৯), হাজী মাসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্না (২০) ও হরমুজ আলীর ছেলে মো. রুহল আমিন (২০)।

 

মামলায় বলা হয়, ২০১৪ সালেন ১৭ আগস্ট আসামিরা অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান। সেখানে রাতে ১১টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।

 

এ অভিযোগ এনে হযরত আলীর ছোট ভাই শুকুর আলী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৪ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা (এসআই) বাছিত মিয়া।

 

অভিযোগ গঠনের পর ২৪ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।

 

বাদীপক্ষের আইনজীবী জায়েদা বেগম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত সব আসামিই পলাতক রয়েছে।

দ.ক.সিআর২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট