Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ধর্ম

উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে; জেলা প্রশাসক

By কালনেত্র
সেপ্টেম্বর ২২, ২০২৪ 2 Min Read
০

সালাহ উদ্দিন শুভ, কমলগঞ্জ (মৌলভীবাজার)◾

মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন বলেছেন এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে জেলা প্রশাসন থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করা হবে। শনিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে বলেন, কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা, অর্পিত দায়ীত্বকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী খাল দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারী কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম, সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আখঞ্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো–চেয়ারপার্সন ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিশন প্রধান সুচিয়াং, মণিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মণিপুরী মুসলিম সমাজের নেতা শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, গঞ্জু সম্প্রদায়ের লিটন গঞ্জুসহ বিভিন্ন জাতী গোষ্ঠির প্রধিনিধিগণ বক্তব্য দেন। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি অধীদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতীর সবজ্বীর বীজ বিতরণ করেন জেলা প্রশসক ইসরাইল হোসেন।

দ.ক.সিআর—২৪

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠান ১ অক্টোবর- কালনেত্র 

Next

একটা ট্রমাটাইজড প্রজন্মের মুখোমুখি বাংলাদেশ; আসাদ ঠাকুর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র