1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন, এলএলবি ফাইনালে সারাদেশে ৯ম  শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হবিগঞ্জ আদালতে মামলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল  চুনারুঘাটে বহুল সমালোচিত ইসলামী বক্তা আফজাল হোসেন আশিকীর বিরুদ্ধে থানায় মামলা দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও গণবিক্ষোভ সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে- মোস্তফা মোরশেদ চুনারুঘাটে ঢুলনা ছড়ার বাঁধ সংস্কার পরিদর্শনে চেয়ারম্যান মুহাম্মাদ আলী পাঠচক্র ও গানের আড্ডায় হবিগঞ্জে ‘অ আ ক খ’-এর যাত্রা শুরু টানা তৃতীয় বারের মতো জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে সাংবাদিকের দাম্পত্য জীবনের ভিডিও ধারণ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

চুনারুঘাটে ত্রাণের নামে টাকা তুলে আত্মসাৎ!

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

 

চুনারুঘাট প্রতিনিধি◾

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে বন্যার্থদের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এক প্রবাসীর।

অথচ দেশের প্রায় সংগঠনগুলোই প্রবাসীদের আর্থিক সহযোগীতায় পরিচালিত হয়, চিকিৎসার টাকায় অসংখ্য জীবন রক্ষা পায়, ঈদ ও শীতবস্ত্র বিতরণে মোটা দাগের যোগান দাতাও প্রবাসীরাই। একজন প্রবাসী শুধু নিজ পরিবারের লোকদের মুখেই হাসি ফুটান তা না, দেশ ও মানুষের দূর্দিনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন প্রবাসীরা।

তেমনি এক প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা অত্র উপজেলার আহম্মদাবাদ ইউপির আশ্রাবপুর গ্রামের আজগর মিয়ার ছেলে মনির আহমেদ। ছোট আরেক ভাইকে সঙ্গে নিয়ে থাকেন দুই ভাই দুবাই। এলাকার লোকেদের সুখে দুঃখে চেষ্টা করেন পাশে থাকার। যখন যারাই যে প্রয়োজনে নক করেন সাধ্যমত সহযোগিতা করেন মনির। কখনো দরিদ্র কোন পরিবারের মেয়ের বিয়েতে, কারও চিকিৎসায়, মসজিদের নির্মাণ কাজে, ওয়াজ মাহফিলে আর্থিক সহযোগীতা করে যাচ্ছেন।

সাম্প্রতিক বন্যায় যখন আমুরোডের বটতল পানিতে ডুবে গিয়েছিল তখন সেখান থেকে মেসেঞ্জারে যোগাযোগ করে ত্রাণের জন্য টাকা নেয় করইটিলা গ্রামের বটতলের তারা মিয়ার ছেলে জাবেদ ওমর। পরবর্তিতে মোঠোফোনে যোগাযোগ করে তার সাড়া না পেয়ে, বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দেয়া টাকা আত্মসাতের অভিযোগ তোলে ফেসবুকে পোষ্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন মনির। পোষ্টে উল্লেখ করেন, ত্রাণের জন্য তহবিল গঠনের কথা বলে টাকা নিবেন, আর সেই টাকা কাদের দেওয়া হয়েছে, তার প্রমাণ দেখাতে পারবেন না। সেটা আত্মসাৎ নয়তু কি? মন্তব্যের ঘরে অনেকেই তাঁদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে উল্লেখ করে এর সমালোচনা করেন।

পরবর্তিতে এই বিষয়ে খোঁজ নিতে শুরু করলে ‘প্রতারণা’র বিষয়টি সামনে আসে কালনেত্র প্রতিনিধির। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে নিজের মুঠোফোন নম্বরে টাকা নেয়ার স্ক্রীন সটও পেয়েছে কালনেত্র।

জানা যায়, বিভিন্ন জন ৫০০ থেকে হাজার টাকা করে দিয়েছেন। মোট কত টাকা, তা জানা যায়নি। এর তদন্ত হওয়া উচিত। দোষী প্রমাণিত হলে জাবেদ ওমরের শাস্তি হোক।

ক_
সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews