বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট; কালনেত্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক◾

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে বদলে ফেলা হবে ৫, ১০ ও ২০ টাকার নোট। কারণ এই নোটগুলো খুব নাজুক পর্যায়ে চলে গেছে। তিনি জনসাধারণকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টা জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার জন্য বৈঠক হতে পারে। এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে।

গতকাল রফতানি উন্নয়ন বুরোর (এডিপি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এ বিষয়ে তিনি জানান, রফতানি কীভাবে, কোন কৌশলে বাড়ানো যায় এ নিয়ে আলাপ করেছেন তিনি।

কেসিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews