
বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ। এ ঘটনায় বন বিভাগের দরপত্রের শর্ত ও তালিকাভুক্তি নীতিমালা অনুসরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!
জানা যায়, গত ২৮ অক্টোবর বন বিভাগের আয়োজিত দরপত্র কার্যক্রমে অংশ নেন মিজানুর রহমান সোহাগ। এতে একাধিক লটের বিপরীতে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
অভিযোগ রয়েছে, সোহাগের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে গাছ চুরি ও পাচারের ঘটনায় ১৮ আগস্ট চুনারুঘাট থানায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।
এমন পরিস্থিতিতে বন আইনে মামলার আসামি হয়েও কীভাবে তিনি দরপত্রে অংশগ্রহণের সুযোগ পেলেন এবং একাধিক লটের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হলেন, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
কালনেত্র