1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস সঞ্জীব চৌধুরী : যার কবিতাই গান, গানেই বিপ্লব কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা সীমান্তে নীরব আত্মত্যাগ

ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক 

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ)
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ ৫৫ বিজিবির হাতে একাধিক মামলার আসামি ভারতে পালিয়েন যাওয়ার সময় আটক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষাসহ চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) টহল দল একাধিক মামলার এক আসামিকে আটক করেছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাস্থ বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। টহল দলটি বাল্লা আইসিপি এলাকায় অবস্থানকালে বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদ পায়। সংবাদে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট নামক স্থানের নদীরপাড় দিয়ে কয়েকজন লোক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। টহল দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া করে ০১ জনকে হাতেনাতে আটক করে। সঙ্গে থাকা অপর ০৩ জন দৌড়ে পালিয়ে যায়। রাতের অন্ধকারের কারণে পালিয়ে যাওয়া ০৩ জনের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তি হলেন সুবল চন্দ্র সরকার (৪১), পিতা মৃত ভুবন চন্দ্র সরকার, গ্রাম মেদেনী মহল, ডাকঘর কামাল বাজার, থানা সিলেট সদর, জেলা সিলেট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে। আরও জানা যায়, উক্ত ব্যক্তি নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলা নং ৭৩৩/২৫-এর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও পৃথক ০২টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, একাধিক মামলার কারণে গ্রেফতার এড়াতে সে পরিকল্পিতভাবে গোপনে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করছিল।
আটক ব্যক্তি তার পলাতক ০৩ সহযোগীর পরিচয় দিয়েছে। তারা হলো: (১) জমরুত মিয়া (৪৬), পিতা আব্দুল খালেক, গ্রাম টেকেরঘাট (কাটানীপাড়); (২) মোঃ কুদ্দুছ (৪০), পিতা মোঃ বাশার মিয়া, গ্রাম টেকেরঘাট চৌমুহনী, উভয়ের থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ; এবং (৩) পরিমল সরকার (৩৬), পিতা মৃত ভুবন চন্দ্র সরকার, গ্রাম ছাতিয়াইন, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ।
বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ২০, তারিখ ১৯ নভেম্বর ২০২৬)। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) *অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,* ” সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে দেশ থেকে ভারতে যেতে না পারে এবং অনুরূপভাবে ভারত থেকে কেউ বাংলাদেশে আসতে না পারে, সে লক্ষ্যে আমরা সর্বদাই কঠোর অবস্থানে রয়েছি। সীমান্তে দিবারাত্রি অবিরাম টহল চলছে এবং একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। হবিগঞ্জ জেলা সীমান্ত দিয়ে কোনোভাবেই কাউকে পালানোর সুযোগ দেওয়া হবে না। অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবি সর্বদাই তৎপর। বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

পরিশেষে, অবৈধ পথে সীমান্ত পারাপার থেকে বিরত থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় কাউকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে বা কোনো অপরিচিত লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews