1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দামোদরপুর শ্মশানঘাটের সেবক ঘরের টিন উদ্ধার করেছে পুলিশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান নিয়ে তোলপাড়! দরিদ্রের অনুদান গেল স্বজনদের পকেটে? চুনারুঘাটে মাদক সেবনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড মানুষ: ফেরেশতা নাকি পশু— মোস্তফা মোরশেদ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা সংসদ ভবনে হুইপ জিকে গউছের সঙ্গে হবিগঞ্জের শিক্ষক-শিক্ষার্থী চুনারুঘাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাউছার শোকরানা’র বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের হাওর ও উপকূলের সংকট তুলে ধরলেন যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় চুনারুঘাট পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুনারুঘাটে রেলওয়ের লিজকৃত জমি প্রতারণার মাধ্যমে হস্তান্তরের অভিযোগ, থানায় মামলা

দামোদরপুর শ্মশানঘাটের সেবক ঘরের টিন উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার দামোদরপুর গ্রামের শ্মশান সেবক ঘরের চুরি হওয়া টিন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১8 নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার গোছাপাড়া গ্রামের আক্তার মিয়ার বসত ঘর ও আমুরোড বাজারের ভাঙারী ব্যবসায়ী ফারুক মিয়ার দোকান থেকে এ টিন গুলো উদ্ধার করে চুনারুঘাট থানার এসআই সজল পালের নেতৃত্বে একদল পুলিশ।

এর আগে গত ১৬ নভেম্বর দামোদরপুুর গ্রামের সার্বজনীন শ্মশান সেবক ঘরের টিন ও অন্যান্য আসবাবপত্র রাতের আঁধারে চুরি হয়।

এ ঘটনায়, শ্মশান কমিটির সভাপতি বিজয় চন্দ্র দেব বাদী হয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে এ ঘটনাটি স্থানীয় ওয়ার্ড মেম্বার শামিম মিয়া ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়।

পুলিশ ঘটনার তদন্ত করে।
প্রথমে আমুরোড বাজারস্থ ফারুক মিয়ার ভাঙারী দোকান তল্লাশি করা হয়। সেখান থেকে টুকরো আকারে কিছু টিন উদ্ধার করা হয়। পরে, গোছাপাড়া গ্রামের মৃত: আঃ বারিকের পুত্র আক্তার মিয়ার বসত ঘর থেকে বাকি টিন গুলো উদ্ধার করা হয়।

ফারুক এবং আক্তার দুজনেই বলেন, তারা গোছাপাড়া গ্রামের মৃত সুলেমান মিয়ার পুত্র রাসেল মিয়ার কাছ থেকে দিনের বেলা টিনগুলো কিনেছেন।
উদ্ধারকৃত টিন গুলো কমিটির কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের বক্তব্য, ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews