
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
গতকাল রাতে চুনারুঘাটের আমতলী বাজারের দক্ষিণে অবস্থিত লোহার ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বাজারের দক্ষিণ পাশের লোহার ব্রিজ সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি টমটম এবং একটি মোটরসাইকেলের (নম্বর: ঢাকা মেট্রো-ল ৭২-২০৬০) মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি কিংবা দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল আরোহীর নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
কালনেত্র