1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন শিশুর নিরাপদ ভবিষ্যৎ: আমরা কি সত্যিই প্রস্তুত?

শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ ক্লাসে মাঝে মাঝে অভিভাবকদেরও অংশ নিতে হয়। শিক্ষক কীভাবে বিষয় ব্যাখ্যা করছেন, তা দেখে বাড়িতে সন্তানকে একইভাবে পড়াশোনায় সহযোগিতা করেন তারা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুক্রবার ও শনিবারও অতিরিক্ত ক্লাস নেওয়া হয়, কোনো কোনো দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে নিয়মিত ক্লাস। প্রধান শিক্ষক জহর তরফদার দায়িত্ব নেওয়ার পর নিয়মিত উপস্থিতি, বিশেষ ক্লাস এবং অভিভাবকদের সম্পৃক্ততার ওপর জোর দেন। এসব অতিরিক্ত ক্লাসের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো বাড়তি টাকা নেওয়া হয় না।

শ্রীমঙ্গল শহরের এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী ৭২২ জন, অথচ স্কুলটি দাঁড়িয়ে আছে মাত্র ১৩ শতাংশ জমির ওপর। শ্রীমঙ্গলের ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী সংখ্যায় এটি এগিয়ে। ২০২১ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশ নেওয়া ১২ জনের মধ্যে ৭ জন পুরস্কার পায়, আর ২০২৫ সালে পুরস্কার পায় আরও ৭ জন। গত ১০ বছরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ১০০টির বেশি শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শুধু পরীক্ষার ফল নয়, নৈতিক শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব ও কাব স্কাউট কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয় এখানে। নৃত্য, আবৃত্তি, সংগীত ও একক অভিনয়ের জন্য রয়েছে আলাদা দল, আর ২০২৬ সালের সেপ্টেম্বরে ৪৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে এই স্কুলের শিক্ষার্থী ছিল ৩৪ জন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews