
গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৯ ও ১৫(১) ধারার বিধান অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ।
অভিযানে হাবিবুর রহমান, পিতা—আঃ জব্বার, গ্রাম—পঞ্চাশ, ডাকঘর—পঞ্চাশ, চুনারুঘাট, হবিগঞ্জ-কে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসক।
দ.ক.২৬