1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ আহম্মদাবাদের শুকদেবপুর সড়কে ইট সলিং কাজ শুরু অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াল হবিগঞ্জ ব্লাড ব্যাংক  

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যা মামলা- কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

কালনেত্র ডেস্ক◾

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম এ হত্যা মামলা দায়ের করেন।

এতে শেখ হাসিনাসহ আরও অনেককে আসামি করা হয়েছে। এর মধ্যে ব্যারিস্টার সুমন হচ্ছেন ২৯ নম্বর আসামি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবর থানাধীন রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী মো. রুবেল। পরবর্তীতে তাকে গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করেন। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান রুবেল।

দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের পর ফেসবুকে তিনি ভিডিও বার্তা দিলেও বর্তমানে কোথায় আছেন এ বিষয়ে কিছু জানাননি।

বর্তমানে তিনি আত্মগোপনে আছেন।

কে/সিআর/২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট