1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :

চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার 

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে কাজ করতে গিয়ে পাতা তোলার সময় এক বৃদ্ধের লাশ দেখতে পান চা-শ্রমিকেরা। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। পরবর্তীতে ইউপি সদস্য চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় ২ কিলোমিটার পাহাড়ি ও ছড়া পথ হেঁটে গিয়ে পুলিশ অনেক কষ্টে মরদেহটি উদ্ধার করে।

ঘটনা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews