1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :

গ্রামে-গঞ্জে নির্বাচনি হাওয়া: নিজেদের অবস্থান জানান দিচ্ছেন প্রার্থীরা

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল না হলেও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। চেয়ারম্যান ও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। উঠান বৈঠক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তারা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার দশটি ইউনিয়নজুড়ে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা বেড়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পেলে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে আছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। কেউ কেউ উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ অতীত কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ। এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে তারা ভোটারদের সমর্থন আদায়ে কাজ করছেন।

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, ভবিষ্যতেও জনগণের পাশে থাকার ইচ্ছা রয়েছে। চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা ছালেহ উদ্দিন বাবরু বলেন, চেয়ারম্যান পদে অংশ নিতে মাঠে কাজ করছি। আরেক প্রার্থী সাইফুল ইসলাম বলেন, নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে জনগণের পাশে আছি।

আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মস্তোফা হোসেন বলেন, সাংগঠনিকভাবে আমাকে নির্বাচন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে মাঠে কাজ করছি।

এছাড়া একই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী আঃ আওয়াল, নারী আসনের সংসদ-সদস্য শাম্মী আক্তারের ছোট ভাই সাইফুল ইসলাম, শামছুল আলম ফুল মিয়া, লিটন জমাদার ও জসিম উদ্দিন আখঞ্জিসহ ডজনখানেক ব্যক্তি নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, চেয়ারম্যান হিসাবে ইউনিয়নবাসীর সেবা করে আসছি। আল্লাহ সুযোগ দিলে এবারও প্রার্থী হব। ৩নং দেওরগাছ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে জনসংযোগ করছেন উপজেলা বিএনপির সদস্য, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু নাঈম হালিম। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়া।

একইভাবে ১০নং মিরাশী ইউনিয়ন থেকে বিএনপি নেতা আলহাজ আব্দুর রহিম তালুকদার শ্যামল, রমিজ উদ্দিন প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন।

উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দলের শতাধিক ব্যক্তি জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন।

চুনারুঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে ভোটারদের সঙ্গে প্রার্থীদের কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালাতে বাধা নেই।

দ.ক/আ.ঠ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews