1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সব সম্পর্কের দায় নয়, নিজের আত্মমর্যাদা এবং শান্তিও জরুরী  প্রিয়জন নাকি প্রয়োজন? বার্ধক্যের নিঃসঙ্গতা, সম্পদের মোহ ও জীবনের নির্মম বাস্তবতা চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল  মনমোহিনীর অদম্য সাফল্য: সিলেট সরকারি মহিলা কলেজ হতে জিপিএ-৫ অর্জন চুনারুঘাটে এইচএসসি’র ফলাফলে সেরা সাফল্য জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের শায়েস্তাগঞ্জে ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস উদ্বোধন  মাধবপুরে ওয়ারেন্টভুক্ত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার শিশুদের মধ্যে যেসব ঘাটতি দেখছেন শিক্ষকেরা

উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব

শেখ জাহাঙ্গির আলম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ডাক্তারি পড়াশোনার জন্য সূদূর রাশিয়ায় পাড়ি জমাচ্ছেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামের সর্দার বাড়ির মোঃ সামসুল হকের ছেলে মোঃ শাকিবুল হাসান শাকিব।

সে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে রাশিয়ায় পাড়ি জমাচ্ছে। তিনি রাশিয়ার Samara State Medical University-তে ডাক্তারি পড়াশোনা করবেন।

তাঁর এই বিদেশযাত্রাকে ঘিরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। শাকিবুল হাসান শাকিবের এই শিক্ষাযাত্রাকে নিজেদের জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন গাজীপুর ইউনিয়নের এলাকাবাসী।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার তিনি পাড়ি জমাচ্ছেন রাশিয়ায়। সেখানে মেডিকেল কলেজে পড়াশোনা করে ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

শাকিবুল হাসান শাকিব বলেন, “ডাক্তার হয়ে মানুষের সেবা করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে রাশিয়ায় পড়াশোনা করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”

পরিবারের সদস্যরা জানান, শাকিবের এই সাফল্যে তাঁরা আনন্দিত ও গর্বিত। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ এবং ডাক্তারি পড়াশোনায় সফলতার জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

এলাকাবাসীও শাকিবুল হাসান শাকিবের রাশিয়ায় উচ্চশিক্ষার এই যাত্রাকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, পড়াশোনা শেষে শাকিব একজন মানবিক ও আদর্শ চিকিৎসক হিসেবে নিজ এলাকার পাশাপাশি দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews