
শ্রীমঙ্গলে রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে হঠাৎ দেখা মিলেছে ঘন কুয়াশার। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ-ঘাট ও সড়ক কুয়াশায় ঢেকে যায়। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় অনেক চালক ধীরগতিতে যান চলাচল করেন।
শরতের এই সময়ে শ্রীমঙ্গলে ভোরে হালকা শিশির ও রূপসী কাশফুলের ছোঁয়া দেখা যায়, তবে পুরোপুরি শীতের আমেজ পেতে সাধারণত কার্তিক-অগ্রহায়ণ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়।
আজ শ্রীমঙ্গলে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আবহাওয়া কর্মকর্তাদের মতে, মৌসুমি বায়ুর পরিবর্তন ও মেঘের অবস্থানের কারণে এমন কুয়াশা তৈরি হতে পারে।
দ.ক.সিআর.২৬