1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি

সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আজ রবিবার ৬ নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০ তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

তিনি পাকিস্তান আমলে একবার এবং স্বাধীনতার পর বেশ কয়েকবার চুনারঘাট সদর ইউপির চেয়ারম্যান ছিলেন। হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন।

স্বেচ্ছা শ্রমের এ কাজের জন্য তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পদক পেয়েছিলেন এবং চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।

চুনারুঘাটে একটি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি জমি দান করেন। হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রণী উচ্চ বিদ্যালয় অন্যতম দাতা। চুনারুঘাট সদর ঈদগাহ, সাহিত্য নিকেতন এবং চুনারুঘাট শ্মশান কমিটির সভাপতি ছিলেন।

পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের সভাপতি এবং পরবর্তীকালে ১৯৭৯ সালে চুনারুঘাট থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।আমি ফোন দিতাছি উল্লেখ্য যে তিনি, চুনারঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন,আশার ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়াস উদ্দিন খসরু, বিশিষ্ট মুরুব্বী আলাউদ্দিন ও সমাজসেবক নাসির উদ্দিনের গর্বিত পিতা।

দ.ক/জেএইচএল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews