
মাদক জুয়া’কে না বলুন খেলাধুলা ও ভ্রমণ’কে হ্যাঁ বলুন এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের মিলনমেলা শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে শুভযাত্রা বের করে রানীগাঁও ইউনিয়ন এর যুবসমাজ। এ শুভযাত্রায় নেতৃত্ব দেন এস এম সাফায়াত সরকার, মোঃ হেলাল উদ্দিন।
মাদক বিরোধী শুভযাত্রা শেষে পারকুল চা বাগান খেলার মাঠে, আকর্ষণীয় খেলাধুল, পুরষ্কার বিতরণ ও মধ্যান্য ভোজের মাধ্যমে সমাপ্ত হয়।
উল্লেখ যে, বেশ কিছু দিন যাবত রানীগাঁও গ্রামসহ ইউনিয়ন এর বিভিন্ন এলাকার যুব ও ছাত্র সমাজ নেশাগ্রস্ত হয়ে বিপথগামী হয়ে পড়েছে। নেশা জগত থেকে যুব সমাজকে বাঁচাতে সচেতন যুবসমাজের উদ্দ্যোগ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তা এস এম সাফায়াতোর রহমান সরকার জানান।
দ.ক.সিআর.২৬