
চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মো. জুয়েল খান ও নোমান আহমোদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে মো: জুয়েল খান ৩৬৫ ভোট পেয়ে ১ম অভিবাবক প্রতিনিধি নির্বাচিত হন। আর ৩১৯ ভোট পেয়ে নোমান আহমেদ ২য় অভিবাবক প্রতিনিধি নিবাচিত হন।
মোট ভোটার ছিল ৯৮৫ জন। ভোটার উপস্থিতি ছিলো ৫৪৪ জন। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত অভিবাবক প্রতিনিধি মো. জুয়েল খান ও নোমান আহমেদকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নোমান আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
দ.ক.২৬