1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আল ইসলাহ ও তালামীযের উদ্যোগে মিলাদুন্নবী মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বাহুবলে উশৃঙ্খল মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড লংলা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চুনারুঘাটে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন চুনারুঘাটে ভূমি উপসহকারী কর্মকর্তা সুজয় দাসের খেয়াল-খুশি মতো অফিস করার অভিযোগ বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; প্রশাসনের হস্তক্ষেপ দাবি হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন যে ৪ বই চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত

বাহুবলে উশৃঙ্খল মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে খলিলুর রহমান উজ্জল (নাম) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শফিয়াবাদ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে শফিয়াবাদ গ্রামের খলিলুর রহমান উজ্জলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ বলেন, মাদক সেবন ও এর মাধ্যমে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি এবং উশৃঙ্খল আচরণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানানো হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews