1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চুনারঘাট শাখার নবনির্বাচিত আহ্বায়ক দেবাশীষ দাস শিবুকে কালনেত্র এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে চুনারুঘাটের ৬ শিক্ষার্থী চুনারুঘাট পৌরসভার প্রধান সড়কের বেহাল অবস্থা  আমুরোড বাজারের দায়িত্বে চরম অবহেলা; নেই কমিটি নেই উন্নয়ন মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল শায়েস্তাগঞ্জে আশরাফ উল্লাহ হিফজুল কোরআন মাদরাসায় সভা ও দোয়া মাহফিল হবিগঞ্জে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে ১১ হাসপাতাল-ডায়াগনস্টিক হবিগঞ্জ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা হবিগঞ্জ শহরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসার নামে চলছে নৈরাজ্য চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে চুনারুঘাটের ৬ শিক্ষার্থী

মোহাম্মদ খালিদ হাসান
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৬-এর জাতীয় পর্বে চুনারুঘাট উপজেলার ছয় শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের জাতীয় পর্ব।

এবারের জাতীয় পর্বে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে ছিল অলিম্পিয়াড পরীক্ষা, কুইজ, বিজ্ঞানবক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

চুনারুঘাট থেকে জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়া ছয় শিক্ষার্থী হলো: দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের দিব্যরাজ পাল চৌধুরী, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাপিয়া আক্তার ইভা, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নিরঞ্জন দেবনাথ নিলয়, সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয়ের ফারিয়া তাসনিম তমা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের লাইবা তাসনিম রুহি ও সায়ন্তিকা বৈদ্য সূচি।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলায় কয়েক বছর ধরে সেবা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহযোগিতায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের স্কুল পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি, বিজ্ঞানচর্চায় আগ্রহ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে সেবা বিজ্ঞান ক্লাবের পরিচালক খালিদ হাসান বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুনারুঘাটের ছয়জন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাদের মেধা, পরিশ্রম ও বিজ্ঞানচর্চার আগ্রহ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।”

জাতীয় পর্বের পর আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জাতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে ছয় সদস্যের বাংলাদেশ দল গঠন করা হবে। এই দল বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (IJSO) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews