1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বর্ষ আজ হবিগঞ্জে নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মুসলিম হ্যান্ড-এর সহযোগিতা সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক ও কমিটি গঠন ২৩ দিনেই বদলে গেল চুনারঘাট থানার চিত্র: জনআস্থার নতুন ভরসা জনবান্ধব ওসি সাইফুল ইসলাম চুনারুঘাটে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা  ভারতীয় শাড়িসহ আশুগঞ্জে চুনারুঘাটের দুই যুবক গ্রেপ্তার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু, পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত চুনারুঘাট থানার দারোগা সজল আসামী ধরেও ছেড়ে দিলেন অন্য পুলিশের তদবিরে

বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও

কালনেত্র ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় ৪০০ জনকে বিনামূল্যে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

বিআরটিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। প্রশিক্ষণ শেষে কৃতকার্যদের সার্টিফিকেট ও পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি দেওয়া হবে। পাশাপাশি উপস্থিতির ভিত্তিতে দৈনিক ২৫০ টাকা হারে টিএ/ডিএ দেওয়া হবে।

প্রতিদিন ২৫ জন করে একেকটি ব্যাচে একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই শিফটে প্রশিক্ষণ চলবে—সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে মোট ৮০ দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেজিস্টার্ড মোবাইল নম্বর, সড়ক পরিবহন বিধিমালা-২০২২-এর ‘ফরম-২’ অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নাগরিক সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট জমা দিতে হবে।

যাদের ইতোমধ্যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে অথবা আগে প্রকল্পের আওতায় কিংবা সরকারি অর্থায়নে প্রশিক্ষণ নিয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই। একজন আবেদনকারী একটি ফর্ম সংগ্রহ করতে পারবেন। ভর্তি ফর্ম বিনামূল্যে বিতরণ করা হবে।

ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টা। প্রশিক্ষণার্থীদের নির্বাচন হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। রোল ১ থেকে ৫০০ পর্যন্ত প্রার্থীদের নির্বাচন ৭ সেপ্টেম্বর এবং ৫০১ থেকে শেষ পর্যন্ত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।

ভর্তি ফর্ম পাওয়া যাবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটের রুম নম্বর-১১০ (গন্ধরাজ)-এ।

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত যোগাযোগের ঠিকানা: বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ৩২, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews